Logo
Logo
×

Advertisement

রাজধানী

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

Advertisement

রাজধানীর হাজারীবাগে টহল পুলিশের ওপর হামলা, সরকারি পিকআপ ভ্যান ভাংচুর ও গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। 

শুক্রবার দিবাগত মধ্যরাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে চর ওয়াশপুর এলাকায় গেলে তারা এ হামলা চালায়।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন পুলিশ জানায়, হাজারীবাগের চর ওয়াশপুর এলাকায় একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। অভিযোগের বিষয়ে অনুসন্ধানকালে বিবাদীরা অতর্কিতভাবে পুলিশের টহল দলের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করে এবং সরকারি পিকআপ ভ্যানের গ্লাস ও বডি ভাংচুর করে।  

পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।  

পুলিশ আরও জানায়, মামলার পরিপ্রেক্ষিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- বিল্লাল হোসেন সানি, আফসানা আক্তার রিয়া, ফাতেমা আক্তার সনিয়া, রুবেল মাজি ওরফে রড রুবেল ও মাইদুল ইসলাম তামিম। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

‎একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

‎একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

অ্যাক্সিওসের প্রতিবেদন নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

আরও পড়ুন

লালনের মানবতাবাদী দর্শন ভারত-বাংলাদেশের বন্ধুত্বের সেতু: ভারতীয় হাইকমিশনার

লালনের মানবতাবাদী দর্শন ভারত-বাংলাদেশের বন্ধুত্বের সেতু: ভারতীয় হাইকমিশনার

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম