Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

Advertisement

Icon

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০৪ পিএম

মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

মৌলভী বাজার

Advertisement

মৌলভীবাজারের জুড়ীতে মায়ের সাথে অভিমান করে এক পুত্র বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ময়না মিয়ার পুত্র রায়হান মিয়া (২০) গৌরীপুর গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে থাকত এবং নির্মাণ শ্রমিকের কাজ করত। শনিবার বিকেলে বিভিন্ন কারণে মা তাকে বকাঝকা করেন। এতে মায়ের সাথে অভিমান করে সে। এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশেই কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ হাসপাতাল থেকে লাশ এনে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের সিরাই মিয়া নামে ৬০ বছরের এক বৃদ্ধ পারিবারিক অশান্তিতে বিষপানে আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান।
 

Advertisement

মা-ছেলে অভিমান আত্নহত্যা

Advertisement

আরও পড়ুন

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম