Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্রিড উপকেন্দ্রে আগুনের পর বিদ্যুৎহীন চার জেলা

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:১০ পিএম

গ্রিড উপকেন্দ্রে আগুনের পর বিদ্যুৎহীন চার জেলা

Advertisement

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত।

ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পানাত শাহ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার পর তাদের ৬টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে আগুন লাগার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে, তা বলা যাচ্ছে না। কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

আরও খবর:

► গ্রিড উপকেন্দ্রে আগুনের পর বিদ্যুৎহীন ময়মনসিংহের চার জেলা

Advertisement

ময়মনসিংহ সাবস্টেশনে অগ্নিকাণ্ড

Advertisement

আরও পড়ুন

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম