Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চোরাই ভারতীয় পণ্য গুদামজাতের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৭ পিএম

চোরাই ভারতীয় পণ্য গুদামজাতের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

রংপুর

Advertisement

রংপুরের গঙ্গাচড়ায় চোরাই পথে নিয়ে আসা ভারতীয় পণ্য গুদামজাত করার সময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক আব্দুর রহমান পায়েল লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ওই সাংবাদিক গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে গঙ্গাচড়া বাজারে। 

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুতই জড়িতদের আইনের আওতায় নেয়ার দাবি জানান।

জানা যায়, গঙ্গাচড়া বাজারের গালামাল ব্যবসায়ী মুকুল স্টোরের স্বত্বাধিকারী মুকুল মিয়া দীর্ঘদিন থেকে ভারতীয় মসলা, কোদাল, মলমসহ বিভিন্ন পণ্য চোরাই পথে এনে বিক্রি করেন। গত শনিবার তিনি আবারও ভারতীয় ওই সব পণ্য চোরাই পথে এনে গুদামজাত করতে থাকেন।

সংবাদ পেয়ে দৈনিক পরিবেশ পত্রিকার ফটোসাংবাদিক আব্দুর রহিম পায়েল চোরাই পথে নিয়ে আসা পণ্যগুলো গুদামজাত করার সময় ছবি ধারণ করতে থাকেন। এ সময় মুকুল মিয়ার ছেলে মাহমুদুল ইসলাম ও মাইদুলসহ অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি সাংবাদিক পায়েলকে ছবি তুলতে বাধা প্রদান করে তার ক্যামেরা কেড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে স্থানীয় সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে পায়েলের কেড়ে নেয়া ক্যামেরাটি উদ্ধার করেন। 

এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Advertisement

ভারতীয় পণ্য গুদাম

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম