Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বরগুনা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৬ পিএম

বরগুনা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

Advertisement

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনীক এবং সাধারণ সম্পাদক তানভীর হোসাইনকে সাংগঠনিক নির্দেশ অমান্য করার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না- তা জানাতে তিন দিনের মধ্য সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে তাদের সশরীরে তিন কার্যদিবসের মধ্য উপস্থিত হয়ে জবাব দিতে হবে।  

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনীক যুগান্তরকে মঙ্গলবার বলেন, আমরা নির্দেশনা মেনে সশরীরে উপস্থিত হয়ে সাংগঠনিকভাবে জবাব দেব।

তিনি আরও বলেন, বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বিরকে অব্যাহতি দিয়েছি। এ কারণে হয়ত আমাদের ডেকেছেন।

Advertisement

বরগুনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম