Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি জ্যাকবের পক্ষে নগদ অর্থ বিতরণ

Icon

চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:০১ পিএম

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি জ্যাকবের পক্ষে নগদ অর্থ বিতরণ

ভোলা

Advertisement

চরফ্যাশন উপজেলার আসলামপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে ত্রাণ বিতরণ করেছেন আসলামপুর আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাস্টার।

জানা যায়, সোমবার সকালে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে ক্ষতিগ্রস্তের পরিমাণ বুঝে ৩ ও ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ নগদ টাকা বিতরণ করা হয়। নুরে আলম মাস্টার বলেন, শনিবার রাত সাড়ে ৩টায় হঠাৎ ঘূর্ণিঝড় টর্নেডোর আঘাতে আসলামপুর ৮নং ওয়ার্ডের ৫০টি ঘরের মধ্যে ৩৫টি সম্পূর্ণ ও ১৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমাদের নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য আবেদন করেছেন। বরাদ্দ পেলে পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে বলে জানা গেছে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের রফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে ঘূর্ণিঝড়ে আমার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। সোমবার সকালে আমাকে এমপি সাহেবের পক্ষে নূরে আলম মাস্টার ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। এ টাকা আমাদের অনেক উপকার হবে।
 

Advertisement

টর্নেডো জ্যাকব

Advertisement

আরও পড়ুন

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম