Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুকে মানহানিকর পোস্ট

ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:২০ এএম

ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফাইল ছবি

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেয়ায় চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা পারভীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- জেলা শহরের কেদারগঞ্জ ফিরোজ রোডের খবির শেখের ছেলে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, শান্তিপাড়ার শহীদ খানের ছেলে মানিক খান, বাহাদুরপাড়ার আদম আলীর ছেলে রাকিবুল ইসলাম নিপ্পন ও আরামপাড়ার কাশেমের ছেলে ফয়সাল খানসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা শান্তিপাড়ার মানিকখান তার ফেসবুক আইডিতে জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আফরোজা পারভীনকে নিয়ে মানহানিকর পোস্ট দেন।

পরদিন পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনও তার ফেসবুক আইডি থেকে ওই মানহানিকর পোস্ট দেন। ওই পোস্টে রাকিবুল ইসলাম নিপ্পন ও ফয়সাল খানসহ আরও ১০-১৫ জন বাজে মন্তব্য করেন।

আসামিরা আফরোজা পারভীনকে সামাজিকভাবে মান মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছেন এবং তারা বিভিন্ন সময় আফরোজা পারভীনকে হত্যার হুমকিও দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়ে মামলা নিয়েছি। তদন্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisement

ছাত্রলীগ বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা

Advertisement

আরও পড়ুন

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ, মাদ্রাসায় ভাঙচুর-লুটের পালটা অভিযোগ

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ, মাদ্রাসায় ভাঙচুর-লুটের পালটা অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম