Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চালক ঘুমিয়ে পড়ায় মাজারগামী বাস খাদে, আহত ৩০

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৯ পিএম

চালক ঘুমিয়ে পড়ায় মাজারগামী বাস খাদে, আহত ৩০

Advertisement

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারগামী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

দুর্ঘটনায় গুরুত্বর আহত ৪ জনকে কিশোরগঞ্জে ভৈরবের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর ৪টায় নরসিংদী জেলার বেলাব থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাওয়ার পথে আশুগঞ্জে বাহাদুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাটিখাতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এই ব্যাপারে হাটিখাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Advertisement

মাজারগামী বাস খাদে

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম