Logo
Logo
×
   

সারাদেশ

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ০৬:৪৫ পিএম

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

নীলফামারীর কিশোরগঞ্জে ছেলে বন্ধুর সঙ্গে ভিন্নজগতে বেড়াতে গিয়ে ১০ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শাহিন নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

এলাকাবাসী জানান, নিতাই ইউনিয়নের গাংবের গ্রামের জাদুর ছেলে শাহিনের সঙ্গে ওই স্কুলছাত্রীর সম্পর্ক ছিল। সোমবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে ফুসলিয়ে মোটরসাইকেলে করে ভিন্নজগতে বেড়াতে নিয়ে যায়।

সেখানে তাকে ধর্ষণ করে রাতে বাড়িতে পৌঁছে দেয়। ঘটনাটি জানতে পেরে ওই স্কুলছাত্রীর বাবা পরদিন ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার এসআই মাসুদার রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারি ধর্ষণ স্কুলছাত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম