Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দারোগার থাপ্পরে বধির শিশু অজ্ঞান হয়ে হাসপাতালে!

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো ও কটিয়াদী প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৮, ১২:১৩ এএম

দারোগার থাপ্পরে বধির শিশু অজ্ঞান হয়ে হাসপাতালে!

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এএসআই মুখলেছুর রহমানের বিরুদ্ধে এক বধির শিশুকে চড়-থাপ্পড় দিয়ে অজ্ঞান করে ফেলার অভিযোগ ওঠেছে। তোফাজ্জল হোসেন (১৩) নামের এ শিশুটিকে গুরুতর অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে। 

অভিযোগে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের চা দোকানি মিলন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশি ফালু মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি ফালু মিয়া এ ব্যাপারে আদালতে অভিযোগ করলে আদালত ঘটনাস্থলে ১৪৪ ধারা জারির নির্দেশ প্রদান করে পাকুন্দিয়া থানা পুলিশকে বাস্তবায়নের দায়িত্ব দেন। 

শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া থানার এএসআই মুখলেছুর রহমান আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির এ নোটিশ নিয়ে মান্দারকান্দি গ্রামের মিলন মিয়ার বাড়িতে যান। এ সময় বাড়ির সামনে মিলন মিয়ার বধির শিশু সন্তান তোফাজ্জলকে মিলন মিয়া কোথায় জিজ্ঞেস করে। কিন্তু; বধির শিশু তোফাজ্জল দারোগা মুখলেছের এ প্রশ্ন শুনতে এবং উত্তর দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে সে তোফাজ্জলের কানচাপায় প্রচন্ড জোরে চড়-থাপ্পড় দেন। আর তাতে তোফাজ্জল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ভি করা হয়। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার (পিপিএম) যুগান্তরের কাছে স্বীকার করেন, এএসআই মুখলেছুর রহমান ১৪৪ ধারার নোটিশ নিয়ে মান্দারকান্দি গ্রামে গিয়েছিলেন এবং এ অনভিপ্রেত ঘটনা ঘটে।

Advertisement

কিশোরগঞ্জ

Advertisement

আরও পড়ুন

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম