Logo
Logo
×
   

সারাদেশ

১০ বছরের শিশুকে রেস্টুরেন্টে আটকে রেখে রাতভর ধর্ষণ

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১১:০৪ পিএম

১০ বছরের শিশুকে রেস্টুরেন্টে আটকে রেখে রাতভর ধর্ষণ

গাজীপুরের কালীগঞ্জে ১০ বছর বয়সের শিশুকে রেস্টুরেন্টে আটকে রেখে রাতভর পাশবিক নির্যাতন করে প্রতিবেশী দাদা মুজিবুর রহমান। শনিবার রাতে এ ঘটনার পর অভিযুক্ত ৫০ বছর বয়সী ওই দোকানদারকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মুজিবুর রহমান একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশু শনিবার সন্ধ্যায় দোকান থেকে ফুচকা আনতে গিয়ে নিখোঁজ হয়। তার পরে বাড়ি ফিরতে দেরি দেখে রাতভর ওই এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করতে থাকেন তারা।

তার কোনো সন্ধান না পেয়ে রোববার ভোরে ইউনিয়নের বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়।

রোববার আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় সিরাজ মেম্বারসহ ভিকটিমের পরিবারকে খবর দেয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশে অবগত করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি একে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে অভিযুক্ত মজিবুরকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম