Logo
Logo
×
   

সারাদেশ

সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, মামার বিরুদ্ধে মামলা

Icon

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৯:১৬ পিএম

সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, মামার বিরুদ্ধে মামলা

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার উজিরপুরে সাড়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটির আপন মামা উজ্জ্বলের (১৬) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৬ ডিসেম্বর পূবাইল ৪১নং ওয়ার্ডে শিশুটির নানার বাড়িতে এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার এসআই ফরহাদ জানান, মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত অভিযুক্ত গাজীপুর কিশোর অপরাধ সংশোধনী কেন্দ্রের হেফাজতে থাকবে। পরে রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মামলা সূত্রে যানা যায়, ৬ ডিসেম্বর বিকালে শিশুটির মামা ফুসলিয়ে বাড়ির পাশের ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার বাবাকে বিষয়টি জানালে তার বাবা নিজ এলাকা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওখানে চিকিৎসার পর বাড়ি ফিরে শিশুটির মামা উজ্জ্বলের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা করেন।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম