Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরে ঢুকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৮:৪০ পিএম

ঘরে ঢুকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

Advertisement

বরগুনার তালতলীতে ১৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ রোববার ধর্ষক দুই সন্তানের জনক জামাল হোসেনকে (৩৫) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পাশের এক বাড়িতে থাকেন। জীবিকার তাগিদে তার মা-বাবা দূরে থাকেন। বাড়িতে একা থাকার সুযোগ বুঝে গত শুক্রবার জোরপূর্বক ধর্ষণ করে কিশোরীকে। ওই কিশোরী বিষয়টি পর দিন সকালে তার দাদির কাছে বলেন।

পরিবার ইজ্জতের ভয়ে মামলা বা স্থানীয় কাউকে বলেনি। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য কিশোরীকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বরগুনা

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম