Logo
Logo
×
   

সারাদেশ

অটোতে যাতায়াত, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৮:২৭ পিএম

অটোতে যাতায়াত, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোতে বিভিন্ন সময় যাতায়াত করার সুবাদে এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় চালক। এতে রাজি না হওয়ায় ওই তরুণীকে ধর্ষণ করেছে অটোচালক।

এ অভিযোগে রোববার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় ইমরান হোসেন রনি (২১) নামে একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত রনিকে গ্রেফতার করে পুলিশ।

রনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার রারীখাল এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। ইমরান হোসেন রনি পেশায় একজন অটোচালক। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করার সুবাদে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। গত ২ মাস যাবত অভিযুক্ত রনি ভুক্তভোগী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার বিকাল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযুক্ত রনি ওই তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম