Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় ঘরে আটকে রেখে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৩ পিএম

নেত্রকোনায় ঘরে আটকে রেখে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় দুদিন ঘরে আটকে রেখে এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার ওই কিশোরীর বাবা থানায় একটি মামলা করেছেন। 

ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার সিধলী এলাকাসংলগ্ন বোবাহালা মোড়ের একটি ঘর থেকে দুদিন পর ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। 

পরে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন। পর দিন বৃহস্পতিবার তার বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

পরে ওই দিন রাতেই আব্দুল কালাম (৩৫) ও  ফৌজদার মিয়া (৪৫) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই কিশোরী ডাক্তারি পরীক্ষা শেষে নেত্রকোনা আদালতে জবানবন্দি দিয়েছেন।

Advertisement

ধর্ষণ প্রতিবন্দ্বী কিশোরী

Advertisement

আরও পড়ুন

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম