Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, শতাধিক ককটেল বিস্ফোরণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:২০ পিএম

আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, শতাধিক ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

Advertisement

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন।

এছাড়া এ ঘটনায় শতাধিক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়িঘরও ভাঙচুর করা হয়।

বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই গ্রামের হারুন ঢালী (৩৫), জহিরুল ইসলাম বেপারী (৪০), ইব্রাহীম বেপারী (৩৫), সবুজ মোল্লা (৩০), আওলাদ মাদবর (৫০), জিন্নাত আলীসহ (৫৫) ১০ জন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে বুধবার রাতে উভয়পক্ষের সংঘর্ষ হয়। এতে দুপক্ষের মধ্যে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ১০ জন আহত হন।

সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Advertisement

মুন্সিগঞ্জ সংঘর্ষ আহত ককটেল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম