Logo
Logo
×
   

সারাদেশ

চলন্ত বাসে দিনদুপুরে কলেজছাত্রীকে নিপীড়ন, হেলপার আটক

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২১ পিএম

চলন্ত বাসে দিনদুপুরে কলেজছাত্রীকে নিপীড়ন, হেলপার আটক

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকায় চলন্তবাসে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালকের সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যাত্রীরা।  রোববার দুপুরে এ ঘটনা ঘটে।


আটকের নাম ইব্রাহিম খলিল (৩৫)। তিনি নরসিংদীর বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ। তিনি জানান, রোববার লাকি পরিবহনের একটি বাস আজমিরীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটি হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় পৌছলে ইব্রাহিম বৃন্দাবন সরকারি কলেজের এক  ছাত্রীকে যৌন নিপীড়ন করে।  তাৎক্ষণিক গাড়িটির যাত্রীরা তাকে আটক করে নবীগঞ্জ থানায় সোপর্দ করে।

নবীগঞ্জ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম