Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর জন্য দরজা খোলা রেখে ঘুম, ধর্ষণ করল প্রতিবেশী

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০৯:০৯ পিএম

স্বামীর জন্য দরজা খোলা রেখে ঘুম, ধর্ষণ করল প্রতিবেশী

Advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সোমবার রাতে উপজেলার ঘাঘরকান্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষক মো. নাসির খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, আমার স্বামী একজন অটোভ্যানচালক। অটোভ্যান চালিয়ে তিনি গভীর রাতে বাড়ি ফেরেন। ঘটনার দিন আমার স্বামীর জন্য ঘরের দরজা খোলা রাখি। এ সুযোগে আমার প্রতিবেশী মো. দুলাল খানের ছেলে মো. নাসির খান ঘরে প্রবেশ করে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ধর্ষক নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক মো. নাসির খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক নাসির খানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

গোপালগঞ্জ

Advertisement

আরও পড়ুন

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম