Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ফেনীর যুগান্তর প্রতিনিধির ওপর হামলা

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১০:২৩ এএম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ফেনীর যুগান্তর প্রতিনিধির ওপর হামলা

যতন মজুমদার। ছবি: যুগান্তর

Advertisement

ফেনী শহরের বাঁশপাড়ার মাদক সেবন ও মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলায় যুগান্তরের প্রতিনিধি যতন মজুমদারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় পৌরসভার যুগান্তর অফিসে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাওন নাথকে আটক করেছে।

যুগান্তরের প্রতিনিধি যতন মজুমদার জানান, বাঁশপাড়ায় একটি পরিত্যক্ত ঘরে জহর নাথের ছেলে শাওন নাথ ইয়াবা ও গাঁজা সেবন করে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করে। এ সময় বাঁশপাড়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মুকুলসহ কয়েকজন প্রতিবাদ করেন।

মাদক সেবনের খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালায়।

তিনি আরও বলেন, পুলিশের অভিযান চালানোর কারণে শাওন নাথ আমাকে সন্দেহ করে। বুধবার দুপুরে সে ফোন দিয়ে বলে তোমার রক্ত দিয়ে স্নান করব। পরে আমার অফিসে এসে অতর্কিত হামলা চালায়। আমাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে শাওনকে আটক করতে সক্ষম হলেও অপর দুজন পালিয়ে যায়।

পরে পুলিশকে খবর দেওয়া হয়। ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়েরের লিখিত অভিযোগ দেওয়া হয়। ফেনী মডেল থানার ওসি অভিযোগ গ্রহণ করেছেন।

Advertisement

ফেনী ইভটিজিং প্রতিবাদ যুগান্তর প্রতিনিধি হামলা

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম