Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মালা কিনে দেয়ার কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৭:০৮ পিএম

মালা কিনে দেয়ার কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Advertisement

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাঈম ইসলাম (১৯) নামে এক কৃষি শ্রমিকের বিরুদ্ধে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। মালা কিনে দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে নাঈম।

গুরুতর অবস্থায় শিশুটিকে বুধবার রাতে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত নাঈম পলাতক রয়েছে। সে উপজেলার নওগাঁ ইউনিয়নের আব্দুল মমিনের ছেলে।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি শিশুটির মা বলেন, গত মঙ্গলবার সকালে আমি আমার মেয়েকে বাড়িতে রেখে হাঁস চড়াতে পুকুরপাড়ে যাই। এ সুযোগে নাঈম আমার মেয়েকে গলার মালা কিনে দেয়ার কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

তিনি বলেন, আমি বাড়ি ফিরে মেয়েকে শারীরিকভাবে অসুস্থ দেখতে পাই এবং তার কাছ থেকে বিস্তারিত ঘটনা জানতে পারি। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু আমি এতে রাজি হইনি। পরে আমার মেয়ে আরও অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে হাসপাতালে নিয়ে আসি। এতে ক্ষিপ্ত হয়ে নাঈম ও তার পরিবারের লোকজন আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূরুল ইসলাম বলেন, তাড়াশ উপজেলার এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

সিরাজগঞ্জ

Advertisement

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম