Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মসজিদে স্যানিটাইজার মেশিন দিল ভারত

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৮:১৮ পিএম

মসজিদে স্যানিটাইজার মেশিন দিল ভারত

Advertisement

ভারতীয় জনগণের পক্ষ থেকে রাজশাহীর সাহেববাজার বড় মসজিদে একটি অত্যাধুনিক টাচলেস অটো হ্যান্ড স্যানিটাইজার মেশিন উপহার দেওয়া হয়েছে। রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন মঙ্গলবার সকালে এটি মসজিদে স্থাপনের ব্যবস্থা করেছে। এটি উদ্বোধনের পর দোয়া করা হয়।

এখন স্যানিটাইজার মেশিনটি স্পর্শ না করেই হাতে স্যানিটাইজার নিতে পারছেন মুসল্লিরা। মেশিনের নিচে হাত নিয়ে গেলেই পড়ছে স্যানিটাইজার। করোনাকালে এ রকম স্যানিটাইজার মেশিন পাওয়ায় খুশি মুসল্লিরা।

মঙ্গলবার সকাল ১০টায় স্যানিটাইজার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। উপস্থিত ছিলেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। তিনি মেশিনটি মসজিদ কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাহেববাজার বড় মসজিদের পেশ ইমাম আবুল গনি, মসজিদ কমিটির সভাপতি তোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আলিফ উদ্দিন, কোষাধ্যক্ষ সাঈদ আকতার কাজল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুসল্লিরা।

Advertisement

রাজশাহী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম