প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
আহাম্মদ সোহেল মনজুর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল হিসেবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ছবি ব্যবহার না করতে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক সাংগঠনিক বার্তায় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি এ আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছবিতে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
বার্তায় প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, এ অনুরোধ কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুণ্ন রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ও সম্মিলিত দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়েছে।
