Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পরকীয়া জেনে যাওয়ায় যুবককে হত্যা

Advertisement

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি 

প্রকাশ: ০৮ মে ২০২১, ১০:৫৯ পিএম

পরকীয়া জেনে যাওয়ায় যুবককে হত্যা

আসামি

Advertisement

চাচির পরকীয়া জেনে যাওয়ায় খুন হয়েছেন রাজশাহীর তানোরের প্রকাশ কুমার (১৯) নামে এক যুবক। ওই হত্যাকাণ্ডের ৬ দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে তানোর থানা পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার হয়েছেন নিহতের চাচা উপজেলার এনায়েতপুর চোরখৈর গ্রামের বাসিন্দা বিমল সিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রাণী (৩৫), এই দম্পতির বড়ছেলে সুবোধ সিং (১৮) ও অঞ্জলী রাণীর পরকীয়া প্রেমিক নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সাদাপুর খরিবাড়ি এলাকার বাদল (৪৫)।

পুলিশি জেরার মুখে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তারা। এ নিয়ে রাজশাহীর আদালতে পৃথকভাবে জবানবন্দিও দেয় গ্রেফতারকৃত চার আসামি। গত ২৮ এপ্রিল রাতে প্রকাশ কুমার উপজেলার কলমা ইউনিয়নের এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্জন রাস্তায় খুন হন। পরদিন সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রকাশ ওই গ্রামের নির্মল সিংয়ের ছেলে। রাজশাহী নগরীর মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নবরূপের কর্মী ছিলেন তিনি। লকডাউনে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এ নিয়ে ২৯ এপ্রিল সন্দেহভাজন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা। 

তানোর থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন, মামলার প্রধান আসামিসহ খুনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিমল সিংয়ের স্ত্রীর সঙ্গে তিন বছর ধরে পরকীয়া চলছিল পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার সাদাপুর খরিবাড়ি এলাকার রাজমিস্ত্রি বাদলের। স্বামীর অবর্তমানে প্রায়ই বাদলের সাথে শারীরিক মেলামেশা হতো অঞ্জলীর।

লকডাউনের কারণে বাড়িতে অবস্থান করছিলেন বিমল সিংয়ের ভাতিজা প্রকাশ কুমার। তিনি চাচির পরকীয়ার বিষয়টি জেনে যান। জানাজানির শঙ্কায় চাচি অঞ্জলী ও তার পরকীয়া প্রেমিক বাদল প্রকাশকে খুন করার পরিকল্পনা করে। অঞ্জলী এ পরিকল্পনায় যুক্ত করে স্বামী ও বড় ছেলেকে।

গত ২৮ এপ্রিল দিবাগত রাতে কৌশলে বিমল ও তার ছেলে সুবোধ প্রকাশকে এনায়েতপুর চোরখৈর ফসলি মাঠের নির্জন রাস্তার ধারে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল বাদল ও অঞ্জলী। পরে চারজনে প্রকাশকে গলা কেটে হত্যা করে।

ক্লুলেস হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছিল পুলিশ। এরপর ১ মে নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় প্রধান আসামি বাদল। তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ঘটনা।

Advertisement

হত্যা পরকীয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম