Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মধ্যরাতে গাছের মকডালে যুবক, ফায়ার সার্ভিস এসে উদ্ধার

Advertisement

Icon

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২১, ১১:০৩ পিএম

মধ্যরাতে গাছের মকডালে যুবক, ফায়ার সার্ভিস এসে উদ্ধার

Advertisement

পিরোজপুরের কাউখালীতে রহস্যজনকভাবে এক যুবককে গভীর রাতে গাছের মগডালে পাওয়া গেছে। এলাকাবাসীর ধারণা জিন-পরীর আসরে গাছের মগডালে উঠিয়ে রাখতে পারে। গভীর রাতে মগডালে বসিয়ে রাখা কথিত জিন-পরীর আসরে পাওয়া এক যুবককে সকালে উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

জানা যায়, শনিবার নলছিটি উপজেলার মোতালেব হোসেনের ছেলে আল-আমিন হোসেন (২৪) মানিক মিয়া কিন্ডারগার্ডেন স্কুলের পেছনে মাছের ঘেরে পাহারাদার হিসেবে কর্মরত ছিল। এ সময় রাতের বেলা কথিত জিন-পরী তাকে ধরে নিয়ে মানিক মিয়া কিন্ডারগার্ডেনের পেছনে ৫০ ফুট উঁচু একটি বড় মাদার গাছের মগডালে বসিয়ে রাখে। 

এলাকাবাসীর দাবি, জিন-পরী এ ধরনের ঘটনা ঘটাতে পারে। সকালে এলাকাবাসী ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তাকে গাছের মগডালে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘণ্টা অভিযান পরিচালনা করে গাছ থেকে যুবককে উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি এলাকাবাসীর কাছে রহস্য জনক মনে হয়। উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

Advertisement

জিন উদ্ধার যুবক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম