Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার 

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২১, ১১:০৭ পিএম

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার 

Advertisement

খাগড়াছড়ির মানিকছড়িতে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বড়বিল মাদরাসাতুল মদিনার সুপার মো. নাজনুল হাসান শিকদারকে (৩২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বড়বিল সরকারী প্রাথমিক স্কুল সংলগ্ন খালের পাড়ে মাদরাসাতুল মদিনা নামকরণে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন দাওয়াতী ইসলাম নামের একটি ধর্মীয় গ্রুপ।  এরপর এলাকার অসহায়, দরিদ্র পরিবারের ছেলেদের  ধর্মীয় জ্ঞানার্জনে ভর্তি করান অভিভাবকরা। 

গত ৩ মে মাদ্রাসার এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করে। নিপীড়নের শিকার শিক্ষার্থী মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। পরে মায়ের কাছে নিপীড়নের বিষয়টি খুলে বলে নির্যাতনের শিকার শিক্ষার্থী। পরে শিশুটিক হাসপাতালে আনা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। 

মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

যৌন নিপীড়ন গ্রেফতার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম