Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট শাহ আলম গ্রেফতার

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৯:০৯ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট শাহ আলম গ্রেফতার

Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম। রোববার তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলমসহ পাঁচ আইনজীবীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন লিয়াকত হোসেন নামের একজন শিক্ষানবিশ আইনজীবী। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলার শুনানি চলাকালে পিপি সম্পর্কে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়।

রোববার সদর থানায় একজন শিক্ষানবিশ আইনজীবীর গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’- এমন একটি লেখা ঝুলিয়ে তা ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত হোসেন।

মামলার আরজিতে বলা হয়- অ্যাডভোকেট শাহ আলম ও তার চার সহযোগী আইনজীবী তার গলায় কুরুচিপূর্ণ লেখাটি জোর করে ঝুলিয়ে দেন এবং তার ছবি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।

মামলার অন্য আসামিরা হলেন- অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট তারিক ইকবাল তপু, অ্যাডভোকেট শাহেদুজ্জামান শাহেদ, অ্যাডভোকেট ফুয়াদ হাবিব টিটো।

মামলায় তিনি উল্লেখ করেন, তিনি ল’ পাস করার পর বাংলাদেশ বার কাউন্সিলের সার্টিফিকেট পেয়েছেন। সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তাকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে একটি কার্ড দিয়ে স্বীকৃতি দিয়েছেন। অথচ ২০২০ সালের ৬ অক্টোবর সেই সময়কার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম তাকে তার চেম্বারে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মারপিট করে গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’ প্ল্যাকার্ড ঝুলিয়ে ছবি তুলে তার নিজের ফেসবুক আইডিতে ছেড়ে দেন। এতে তার সম্মানহানি এবং মর্যাদাহানি হয়েছে। তিনি এর বিচার দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট শাহ আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

সাতক্ষীরা

Advertisement

আরও পড়ুন

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম