Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছুরির ভয় দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল ‘আঙ্কেল’

Advertisement

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২১, ১১:৪৩ পিএম

ছুরির ভয় দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল ‘আঙ্কেল’

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষক শামীমকে আঙ্কেল বলে ডাকে ওই ছাত্রী।

ধর্ষণের পর ছাত্রীর বাবা মাকেও প্রাণনাশের ভয়ভীতি দেখায় ধর্ষক। এতে ঘটনার ১০ দিন পর ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছে।

মামলার খবর পেয়ে ধর্ষণে অভিযুক্ত শামীম (৩৫) আত্মগোপন করেছে। শামীম ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার ভাড়াটিয়া মৃত. বয়রা ডাক্তারের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, ধর্ষক শামীম ও ছাত্রীর বাবা-মা একই বাড়িতে ভাড়া থাকেন। ওই ছাত্রী শামীমকে আঙ্কেল বলে ডাকেন। ১৭ মে দুপুরে ছাত্রীকে বাসায় রেখে তার বাবা মা বাহিরে যায়। এদিন দুপুর আড়াইটায় বাসায় প্রবেশ করে ছাত্রীকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে শামীম।

এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার বাবা মা বাসায় এসে বিষয়টি জানতে পেরে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে বাসায় আসলে ধর্ষক শামীম তাদের মামলা না করতে হুমকি দেয়।

মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে। আশা করি দ্রুত গ্রেফতার হবে।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম