Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, বাবাকে কুপিয়ে জখম

Advertisement

Icon

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২১, ১০:২২ পিএম

বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, বাবাকে কুপিয়ে জখম

Advertisement

ঝালকাঠির রাজাপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগীর পিতাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে অভিযুক্তসহ তার পরিবারের লোকজন।

রোববার রাতে ধর্ষণ ও মারামারির ঘটনায় অভিযুক্তদের আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর আত্মীয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ মে রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিয়াখালী এলাকার মো. শাহজামান হাওলাদারের ছেলে মো. বেল্লাল হাওলাদার (২৫) তাওহীদ মোল্লার সহায়তায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের কলাবাগানে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখায় তারা।

পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা ২৯ মে রাতে অভিযুক্ত বেল্লালকে ডেকে জিজ্ঞাস করলে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় অভিযুক্তের বাবাসহ রাজাপুর সদরের মৃত মেনাজের ছেলে মো. সিদ্দিক এসে ভুক্তভোগীর বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীর পরিবারের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম