Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একা পেয়ে শিশুর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণচেষ্টা

Advertisement

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২১, ১০:২৩ এএম

একা পেয়ে শিশুর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণচেষ্টা

ফাইল ছবি

Advertisement

নীলফামারীর ডোমার উপজেলায় একা পেয়ে শিশুর হাত-পা ও মুখ বেঁধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সাজ্জাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত সাজ্জাদ উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড খানাবাড়ি এলাকার মৃত মনজু হোসেনের ছেলে। রোববার সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভিকটিমের নানা জানান, সাজ্জাদ হোসেন বিভিন্ন এলাকায় গাছের চারা বিক্রি করে থাকে। আমার মেয়ের বাড়ির পাশেই তার গাছের চারার বাগান রয়েছে। সকালে সে ভ্যানে চারা তুলছিল। এ সময় আমার নাতনি ঘরে বই পড়ছিল। আমার মেয়ে বাইরে কাপড় শুকাতে গিয়েছিল। এ সময় সাজ্জাদ টিউবওয়েলে হাত-মুখ ধোয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে।

বাড়িতে কেউ না থাকায় সে আমার নাতনির হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমার মেয়ে বাইরে থেকে এসে ঘরে প্রবেশ করলে সাজ্জাদ দৌড়ে পালিয়ে যায়।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

ডোমার শিশু ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম