Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতের আঁধারে গৃহবধূর ঘরে ইমামকাণ্ডে যুবক আটক

Advertisement

Icon

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০৩:২৮ পিএম

রাতের আঁধারে গৃহবধূর ঘরে ইমামকাণ্ডে যুবক আটক

ফাইল ছবি

Advertisement

পাবনার ভাঙ্গুড়ায় রাতের আঁধারে গৃহবধূর ঘরে ইমামকাণ্ডের ঘটনায় আরও একজনকে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় আটক করেছে পুলিশ। তার নাম শহিদুল ইসলাম স্বপন (৩৪)।

তবে স্বপনের পরিবারের দাবি— ওই ইমাম ও গৃহবধূকে আটকের পর সড়কে থাকা বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্বপনের চাচা গুলজার হোসেন বলেন, গ্রামের এক গৃহবধূ ও ইমাম আটকের ঘটনায় এর আগে পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করেছে। পরে রাতে তাকে আটক করে নিয়ে যায়। কিন্তু কোনো অভিযোগে তাকে আটক করে নিয়ে যায় তা জানি না। তবে স্বপন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মাত্র। সে ওই গৃহবধূকে বেঁধে রাখার ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তার চাচা।

ভবানীপুর গ্রামের বাসিন্দা ও সদর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, শুনেছি স্বপনকে ধরে নিয়ে গেছে পুলিশ। তবে কেন নিয়ে গেছে বিষয়টি জানা নেই।

ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, স্বপন আটকের সঙ্গে গৃহবধূ ও ইমামের ঘটনার কোনো সম্পর্ক নেই। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই স্বপনকে ১৫১ ধারায় আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে রোববার রাত ১টার দিকে এক গৃহবধূর ঘরে পার্শ্ববর্তী মসজিদের ইমাম প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী তাদের আটক করে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে রাতভর বেঁধে রাখেন।

পরে সোমবার সকালে গ্রামের সচেতন কয়েকজন মানুষের প্রতিবাদে তাদের  বাঁধন মুক্ত করে। এর পর দীর্ঘক্ষণ গ্রামপ্রধানরা সালিশবৈঠক করে উভয় পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে বিষয়টি সমাধান করেন।

এতে গৃহবধূর পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় অভিযুক্ত ইমামকে পুলিশে না দিয়ে চাকরিচ্যুত করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। ওই ইমাম পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এদিকে প্রকাশ্যে খুঁটির সঙ্গে একজন নারীকে বেঁধে রাখা নিয়ে গ্রামের কিছু মানুষ প্রতিবাদ করে বিচার দাবি করেন। এ অবস্থায় সোমবার দিবাগত রাতে ওই এলাকার যুবক স্বপনকে পুলিশ আটক করে।

Advertisement

পাবনা ইমাম রাত ধরা আটক

Advertisement

আরও পড়ুন

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

নিখোঁজের ১৭ ঘণ্টা পর নদীতে থেকে শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১৭ ঘণ্টা পর নদীতে থেকে শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারে অগ্নিকাণ্ড ‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম