Logo
Logo
×

সারাদেশ

শৌখিন শিকারির বড়শিতে ৮ কেজির আইড়

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮ এএম

শৌখিন শিকারির বড়শিতে ৮ কেজির আইড়

কিশোরগঞ্জের হাওড় উপজেলা নিকলীর ছাতিরচর বাসিন্দা শৌখিন মাছ শিকারি মো. রফিকুল মিয়ার বড়শিতে ধরা পড়ল ৮ কেজি ওজনের আইড় মাছ। রোববার সকাল ৯টার দিকে ছাতিরচর হাওড়ে আইড় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মৌসুমের এ সময়টাতে হাওড়ের কম পানি থাকায় মাঝে-মধ্যেই এ রকম বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বড়শি ও জালে ধরা পড়ে। আর এসব মাছ ধরে মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন জীবিকা নির্বাহ করার পাশাপাশি শৌখিন শিকারিরাও ছুটেন এসব মাছ ধরতে।     

ছাতিরচর হাওরের শৌখিন মাছ শিকারি মো. রফিকুল মিয়ার জানান, হাওড়ে এখন পানি থাকায় প্রতিদিনই তিনি শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যান। রোববার সকাল ৯টার দিকে বড়শিতে সজোরে টান লাগে। এতে তিনি বুঝতে পারেন বড়শিতে বড় কোনো মাছ আটকা পড়েছে।

তিনি আরও বলেন, বড়শি টেনে তুলতেই চোখ ধাঁধানো বিশাল আইড় মাছ দেখে তিনি আনন্দে আটখান।

আইড় মাছটি অনেক বড় থাকায় তিনি এটিকে বাজারে নিয়ে যান। আর এতেই নামে উৎসুক জনতার ভিড়। পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারের গ্রামবাংলা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী ধীরেন্দ্র দাস ভক্ত শেষ পর্যন্ত এ মাছটি ১২ হাজার টাকা দিয়ে কিনে নেন।

নিকলী উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, এখন আর আগের মতো বড় বড় মাছ নিয়মিত মিলে না। তবে হাওড়ে এখনো বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কিশোরগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম