গাজীপুরে শ্রমিক আন্দোলন
হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ এএম
তৌফিক শেখ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন।
সোমবার আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করতে গিয়ে হামলাকারীদের মারধরের শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় লায়লা গার্মেন্টসে চাকরি করতেন।
তৌফিকের স্কুলশিক্ষক প্রদীপ কুমার জানান, বাবার মৃত্যুর পর পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় পাড়ি জমিয়েছিল তৌফিক। আহত হওয়ার খবর পেয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। পরে মঙ্গলবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পান।
এদিকে তৌফিকের মৃত্যুর খবর পেয়ে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ভিডিও কলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দাফনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।


