শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ
Advertisement
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৮০ জন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাগলা কুকুরের একটি দল সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য আহত ব্যক্তিরা হাসপাতালে এলে তাদেরও প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হবে।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, আহত রোগীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত টিকার সরবরাহ রয়েছে।

-6ae9ce9c8938c.jpg)