Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

Advertisement

শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে দাফনের জায়গা না থাকায় বসতঘরের ভেতরে দাফন করা করিম মিয়ার কবর অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

‘ঘরের এক পাশে স্বামীর কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী’ শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহাম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মঙ্গলবার (২৭ অক্টোবর) কবরটি অন্যত্র স্থানান্তর করে দাফনের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত রোববার (২৫ অক্টোবর) বিকালে করিম মিয়া (৭০) মারা যান। পরদিন সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে বসতঘরের ভেতরে দাফন করা হয়। এলাকায় সরকারি কবরস্থান না থাকায় পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ঘরের ভেতর তাকে দাফন করেন।

করিম মিয়া শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। চিকিৎসার খরচ জোগাতে তার জমিজমা বিক্রি করতে হয়। তার পরিবারের দাবি, এলাকায় সরকারি কবরস্থান থাকলে তাকে সেখানে দাফন করা সম্ভব হতো।

ঘটনাটি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে কবরটি অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন যুগান্তরকে বলেন, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারের পর বিষয়টি দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়। পরে ইউএনওর মাধ্যমে জনৈক আরমান মিয়া দশ শতাংশ জমি দিতে রাজি হলে সেখানে করিম মিয়ার কবর স্থানান্তর করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘরের একপাশে স্বামীর কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী

ঘরের একপাশে স্বামীর কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

আরও পড়ুন

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম