Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

ফাইল ছবি

Advertisement

শেরপুরের আলোচিত বৃদ্ধ সাজু শেখের (৮০) স্ত্রী নূরজাহান বেগম মারা গেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। পরে বিকাল ৫টার দিকে বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।

নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি বলেন, তিনি আমার ওয়ার্ডের একজন বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন অসুস্থতার কারণে বিছানায় পড়ে ছিলেন। রোববার সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর থেকে শয্যাশায়ী ছিলেন নূরজাহান বেগম। অর্থাভাবে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনে অভাব-অনটন ও অসুস্থতার মধ্যেও একসঙ্গে জীবন কাটিয়েছেন সাজু শেখ ও নূরজাহান বেগম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এবং দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে আলোচনায় আসে অসহায় এই দম্পতির জীবনসংগ্রাম। পরে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজখবর নেওয়া হয় এবং সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

সবুজের ছায়ায় রাবার বাগান

সবুজের ছায়ায় রাবার বাগান

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

আরও পড়ুন

বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের

বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের

খন্দকার মারুফ ফ্যাসিস্ট আমলে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেননি

ফ্যাসিস্ট আমলে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেননি

গাজীপুরে ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

গাজীপুরে ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম