Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

ফারাবি জাবিন শায়রি। ফাইল ছবি

Advertisement

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের ফারাবি জাবিন শায়রি (১৬)। শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান এবং পথশিশুদের নিয়ে সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এই মনোনয়ন পেয়েছেন।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। চলতি বছর ৫৭টি দেশের ২৮০ জন শিশু মনোনীত হয়েছেন।

ফারাবি জাবিন শায়রি শেরপুর সদরের বাসিন্দা। ফারাবি শেরপুরের বিভিন্ন সম্প্রদায়ে বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে প্রচারাভিযান চালান। পরে তার কাজ ঢাকায় প্রসারিত করে সরাসরি পথশিশুদের সঙ্গে কাজ শুরু করেন। শিশুদের অধিকার রক্ষায় একটি উদ্যোগ গড়ে তুলেছেন, যার মূল ভাবনা হলো—স্কুল হবে শিশুদের জন্য ‘দ্বিতীয় বাড়ি’। 

এর আওতায় তিনি ‘সেফ চাইল্ড ক্লাব’ প্রতিষ্ঠা করেছেন। এখানে শিক্ষার্থীরা বাল্যবিবাহ, নির্যাতন বা শিশুশ্রমের মতো বিষয়গুলো নিরাপদে জানাতে পারে এবং কর্তৃপক্ষ সেগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

সাম্প্রতিক এক নির্বাচনের সময় তিনি পথশিশুদের নিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করেছিলেন। এসব ভিডিওতে দেখানো হয়েছিল যে, জাতীয় পর্যায়ে নানা অগ্রগতি সত্ত্বেও তাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি।

মনোনয়ন প্রসঙ্গে শায়রির ভাষ্য, এই মনোনয়ন আমার জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং শিশুদের অধিকার নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই আমি বিশ্বাস করি, পরিবর্তনের জন্য বড় হওয়ার অপেক্ষা করতে হয় না। শিশুরাও শিশুদের জন্য আওয়াজ তুলতে পারে। এই স্বীকৃতি আমাকে আরও বেশি শিশু ও তাদের অধিকার নিয়ে কাজ করার সাহস দেবে। পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সবুজের ছায়ায় রাবার বাগান

সবুজের ছায়ায় রাবার বাগান

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটোভ্যান

ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটোভ্যান

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

আরও পড়ুন

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম