Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরের একপাশে স্বামীর কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

ঘরের একপাশে স্বামীর কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী

ঘরের একপাশে স্বামীর কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী

Advertisement

শেরপুরের শালমারা গ্রামে দাফনের জন্য আলাদা জায়গা না থাকায় বসতঘরের ভেতরেই কবর দেওয়া হয়েছে ৭০ বছরের করিম মিয়াকে।

রোববার (২৫ অক্টোবর) বিকালে মারা যান তিনি। সোমবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এখন ওই ঘরের একপাশে তার কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী সাজেদা খাতুন (৬০)।

করিম মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের শালমারা গ্রামের বাসিন্দা।

করিম মিয়ার বড় মেয়ে কোতুলী বেগম জানান, তার বাবা দীর্ঘদিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে পড়ে ছিলেন। চিকিৎসার খরচ চালাতে ঘরটি বাদে বাকি তিন শতাংশ জমি ফুফুর কাছে বিক্রি করে দেন। ঘরটি তার বাবা-মায়ের বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

কোতুলী বেগম বলেন, আমরা দুই ভাই-বোন ঢাকায় বাসাবাড়িতে কাজ করি। বাবাকে কবর দেওয়ার মতো কোনো জায়গাজমি আমাদের নেই। তাই বাধ্য হয়ে ঘরের ভেতরে কবর দিতে হয়েছে। সরকারি কবরস্থান থাকলে সেখানে দাফন করতে পারতাম; কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থা নেই।

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া জানান, একসময় করিম মিয়ার জায়গাজমি ও প্রতিপত্তি ছিল। অসুস্থ হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে তাকে জমি বিক্রি করতে হয়।

করিম মিয়ার দুই মেয়ে ও এক ছেলে। এক মেয়ে ও ছেলে ঢাকায় থাকেন, অন্য মেয়ে থাকেন স্বামীর বাড়িতে। তার স্ত্রী সাজেদা খাতুন এখনো ওই ঘরেই বসবাস করছেন। ঘরের একপাশে স্বামীর কবর, অন্যপাশে তার থাকার জায়গা।

পরিবারের ভাষ্য- এলাকায় সরকারি কবরস্থানের ব্যবস্থা থাকলে করিম মিয়াকে সেখানে দাফন করা সম্ভব হতো।

তাতিহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ইমারুল রাসুল বলেন, ঘটনাটি আমি জানি, মৃত ব্যক্তি একসময় সম্পদশালী থাকায় তার স্ত্রী ও ছেলেমেয়েরা অন্যের জমিতে বা দূরের কবরস্থানে কবর দিতে আগ্রহী নয়। তাই আপাতত তাদের থাকার ঘরের এক কোনায় কবর দিয়েছেন এবং অদূর ভবিষ্যতে তারা এই ঘরটি ভেঙে নিজেদের পারিবারিক কবরস্থান করার চিন্তা ভাবনা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

সবুজের ছায়ায় রাবার বাগান

সবুজের ছায়ায় রাবার বাগান

আরও পড়ুন

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

পিতৃপরিচয় গোপন করতে বিক্রি করে দেওয়া সেই নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪

পিতৃপরিচয় গোপন করতে বিক্রি করে দেওয়া সেই নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

ধর্মান্তরিত যুবকের লাশ নিয়ে টানাটানি, কাবিননামা দেখিয়ে স্বামী পেলেন স্ত্রী

ধর্মান্তরিত যুবকের লাশ নিয়ে টানাটানি, কাবিননামা দেখিয়ে স্বামী পেলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম