Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৌদিতে ক্রেন থেকে পড়ে নোয়াখালীর যুবকের মৃত্যু

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:০১ পিএম

সৌদিতে ক্রেন থেকে পড়ে নোয়াখালীর যুবকের মৃত্যু

Advertisement

সৌদি আরবের রিয়াদে বিদ্যুতের কাজ করার সময় ক্রেনের ত্রুটিজনিত কারণে ৪২ ফুট ওপর থেকে পড়ে শেখ ফরিদ আরজু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে রিয়াদ শহরের আল দোয়াদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোম্পানি বাড়ির মোহাম্মদ আবদুল হালিমের ছেলে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন, চরহাজারী ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ।

তিনি বলেন, শেখ ফরিদ আরজু বাবা-মায়ের বড় সন্তান। জীবিকার সন্ধানে গত ২০২০ সালে সৌদি আরবে যায় সে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে  আসে।  

নিহত আরজুর পারিবারিক সূত্রে জানা যায়, আরজু বৈদ্যুতিক কর্মী হিসেবে কাজ করতো। প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট ওপর থেকে নিচে পড়ে যায় সে। পরে তার সহকারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নোয়াখালী

Advertisement

আরও পড়ুন

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম