Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেনে ১১৯৮ যাত্রীকে আটক করে জরিমানাসহ ভাড়া আদায়!

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০১৮, ১০:১৫ পিএম

ট্রেনে ১১৯৮ যাত্রীকে আটক করে জরিমানাসহ ভাড়া আদায়!

ফাইল ছবি

Advertisement

ট্রেনে অবৈধভাবে ভ্রমণের অপরাধে ১ হাজার ১৯৮ জন যাত্রীকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রীদের কাছ থেকে  ২ লাখ ৯৮ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

শনিবার কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অভিযান চালায় আদালত। 

দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদাৎ আলী ।

সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  ৪০ জন টিকিট চেকার  ৫ জন পরিদর্শক এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্য অভিযানের অংশ নেন।  

এতে রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী ১২টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে  বিনা টিকেটে ভ্রমণকারী যাত্রীদের আটক করে রেলওয়ের আইন মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। 

রাত ৮টার পর এক প্রেস ব্রিফিংয়ে রেলওয়ে মাস্টার এ তথ্য জানান ।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান,  মূলত বিনা টিকিটে ট্রেন ভ্রমণে নিরুৎসাহিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে ।

Advertisement

কিশোরগঞ্জ জরিমানাসহ ভাড়া আদায় ট্রেন

Advertisement

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

কসবায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

কসবায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম