Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারী পুলিশের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া সেই ইন্সপেক্টর প্রদীপ ক্লোজড

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:৫০ পিএম

নারী পুলিশের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া সেই ইন্সপেক্টর প্রদীপ ক্লোজড

কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। ছবি: যুগান্তর

Advertisement

আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরা পড়ার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে যুগান্তরকে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ।

তিনি বলেন, এ ঘটনায় ওই নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের কোর্টসূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।

রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

Advertisement

সিলেট পুলিশ ধরা আপত্তিকর

Advertisement

আরও পড়ুন

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম