Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপপুর প্রকল্পে দুর্ঘটনায় রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৪ পিএম

রূপপুর প্রকল্পে দুর্ঘটনায় রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু

কোনিরবিভ বাউইরজান। ফাইল ছবি

Advertisement

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে দুর্ঘটনায় এক রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রকল্পের ভেতরে একটি পেলোডার গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত এই রাশিয়ান প্রকৌশলী ওই প্রকল্পে নিকিমথ কোম্পানিতে কর্মরত ছিলেন। তার নাম কোনিরবিভ বাউইরজান (৩৫)। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর তিনি সাব-ঠিকাদারি এই কোম্পানিতে কাজের জন্য রাশিয়া থেকে বাংলাদেশে আসেন।

রূপপুর প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, এটি একটি দুর্ঘটনা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, শুক্রবার সকালে প্রকল্পের ভেতরে কাজ করার সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Advertisement

রাশিয়ান প্রকৌশলী মৃত্যু

Advertisement

আরও পড়ুন

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ব্যবসায়ীর জানাজা হলো একসঙ্গে

পাঁচ ব্যবসায়ীর জানাজা হলো একসঙ্গে

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিতে আশ্রয় কেন্দ্র থেকে বাজবে সাইরেন

বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিতে আশ্রয় কেন্দ্র থেকে বাজবে সাইরেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম