Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মদপান করে অশ্লীল নৃত্য, যুবলীগ নেতা ও তরুণীসহ গ্রেফতার ৮

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ 

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৯:২৬ পিএম

মদপান করে অশ্লীল নৃত্য, যুবলীগ নেতা ও তরুণীসহ গ্রেফতার ৮

Advertisement

মানিকগঞ্জের শিবালয়ে অশ্লীল নৃত্য আয়োজন, মাদক সেবন ও হৈ-হুল্লোড় করে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে মহাদেবপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে আরও ৭ তরুণ-তরুণীকে পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান দিয়েছে। 

এর আগেও যুবলীগ নেতা কাউসার ধর্ষণসহ পাটুরিয়া পদ্মা রিভার-ভিউ হোটেলে নারী কেলেংকারির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজতবাস করেছিলেন। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বাগজান গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় অশোভন নৃত্য ও মদপানের আসর বসায়। ডেকসেটে উচ্চস্বরে গান বাজনায় চলতি এইচএসসি পরিক্ষার্থীসহ লোকজন অতিষ্ঠ হয়ে পড়েন।

স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠান আয়োজক যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ (৩২), সুমন মোল্লা (২০), জীবন মিয়া (২০), নাসির উদ্দিন (৩৫), সোলায়মান মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। এ সময় ভাড়াটে নৃত্যশিল্পী পরিচয়ে সিনথিয়া আক্তার (১৮), মারিয়া ২০) ও যুথি আক্তারসহ (১৮) আটজনকে আটক করে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়।

শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির জানান, এসব আয়োজনের নেপথ্যে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির হাত রয়েছে। মামলার তদন্ত চলছে।

Advertisement

যুবলীগ নৃত্য গান

Advertisement

আরও পড়ুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দের টাকায় নেতার বাড়ির রাস্তা সংস্কার

স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দের টাকায় নেতার বাড়ির রাস্তা সংস্কার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম