Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লঞ্চেও হাফ ভাড়া দাবি শিক্ষার্থীদের

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:০৫ পিএম

লঞ্চেও হাফ ভাড়া দাবি শিক্ষার্থীদের

Advertisement

শুধু বাসে নয়, লঞ্চেও অর্ধেক ভাড়া দাবি করেছে বরিশালের শিক্ষার্থীরা। এই দাবি আদায়ে রোববার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সদর রোডে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে তারা। 

৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে ওই কর্মসূচি থেকে। 

সমাবেশে বক্তব্য দেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, বিএম কলেজের শিক্ষার্থী কিশোর চন্দ্র বালা ও প্রদীপ কুমার দাস রাহুল ও বরিশাল কলেজের ছাত্র রিফাত প্রমুখ। 

বক্তারা বলেন, ডিজেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সব গণপরিবহণের ভাড়া বেড়েছে। ভাড়া বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তাই নৌযানসহ সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। 

পাশাপাশি নৌবন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানান বক্তারা। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।

Advertisement

বরিশাল ভাড়া লঞ্চ

Advertisement

আরও পড়ুন

খাসিকাণ্ডে অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

খাসিকাণ্ডে অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

৬ ছেলের পাকা ঘর, কারও কাছে ঠাঁই পাচ্ছিলেন না মা

৬ ছেলের পাকা ঘর, কারও কাছে ঠাঁই পাচ্ছিলেন না মা

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম