Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ এএম

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

Advertisement

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবা পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে টেকনাফে অবস্থিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন কাটাখালীর মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), এফডিএমএন সদস্য ও ক্যাম্প-৪-এর বি ব্লক-১-এর বাসিন্দা; মৃত ছিদ্দিকের ছেলে খাইরুল আমিন (২৪); কাটাখালীর বক্কর আহম্মেদের ছেলে শাকিল (২২) এবং নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১)।

বিজিবি অধিনায়ক জানান, সোমবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক বা যাত্রী হিসেবে থাকা মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, একই রাতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝেরকাঠি এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে তিন ব্যক্তিকে পুঁটলি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন।

এ সময় ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের হাতে থাকা পুঁটলি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

টেকনাফে তিন ইজিবাইকে তল্লাশি, ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফে তিন ইজিবাইকে তল্লাশি, ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

আরও পড়ুন

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

পাখির কোলাহলে মুখর চলনবিল

পাখির কোলাহলে মুখর চলনবিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম