Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

Advertisement

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

ছবি: সংগৃহীত

Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি পরিত্যক্ত দুটি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিলের ব্রিজের নিচে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা লেবুভর্তি দুটি বস্তা থেকে ১০ কাটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসব ইয়াবার কোনো মালিক পাওয়া যায়নি।

উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

ইয়াবাসহ গ্রেফতার মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭০০ ইয়াবাসহ গ্রেফতার

মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭০০ ইয়াবাসহ গ্রেফতার

আরও পড়ুন

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম