Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেকনাফে তিন ইজিবাইকে তল্লাশি, ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

টেকনাফে তিন ইজিবাইকে তল্লাশি, ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

Advertisement

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা।

আটক ব্যক্তিরা হলেন জাদিমুড়া মোড়ার নুর কবিরের ছেলে ফেরদৌস (১৮) এবং ক্যাম্প-২৭-এর ব্লক এ/১০-এর জাফর আলমের ছেলে মো. কাউছার (১৮)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ও পাচারকাজে ব্যবহৃত তিনটি ইজিবাইক জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে একজন ইজিবাইকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিসোর্টের আগুনে একসঙ্গে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনকে হারালেন নুর আলম

রিসোর্টের আগুনে একসঙ্গে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনকে হারালেন নুর আলম

কক্সবাজার রিসোর্টে আগুন: মানবিকতার দৃষ্টান্ত গড়লেন টমটমচালক হামজা

কক্সবাজার রিসোর্টে আগুন: মানবিকতার দৃষ্টান্ত গড়লেন টমটমচালক হামজা

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় টোয়াবের শোক প্রকাশ

কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় টোয়াবের শোক প্রকাশ

আরও পড়ুন

বিসিএস গেজেটে স্থান হয়নি লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম