Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

পাবনায় মাদকাসক্ত ছেলের হাতে মা ও কুড়িগ্রামে নাতির হাতে দাদা খুন * সিলেটে সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা * যশোরে খাটে পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

Advertisement

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যার পর কুড়াল কাঁধে নিয়ে ঘুরছিলেন শ্বশুর তরিকুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিন পাবনার ফরিদপুরে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল দেওয়া নিয়ে বিরোধের জেরে চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইদিন যশোরের অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার পর দলিল, টাকা, স্বর্ণালংকার লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কুড়িগ্রামের উলিপুরে দাদাকে গলা কেটে হত্যা করেছে এক মাদকাসক্ত নাতি। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানোর খবর-

মহেশপুর (ঝিনাইদহ) : মনোমালিন্য থাকায় মঙ্গলবার সকালে মহেশপুরের বলিভদ্রপুর গ্রামে ঘুমন্ত জামাই গোলাম রহমানকে কুড়াল দিয়ে ঘাড়ে আঘাত করেন শ্বশুর তরিকুল ইসলাম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর তরিকুল ইসলাম হত্যায় ব্যবহৃত কুড়ালটি কাঁধে নিয়ে ঘুরে বেড়ান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

নিহত গোলাম পার্শ্ববর্তী কালীগঞ্জের নাইড়িপাড়া গ্রামের ক্বারী গোলাম হুদার ছেলে। মহেশপুর থানার ওসি ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতককে আটক করা হয়েছে। লাশ ও হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়েছে।

পাবনা : এদিন সকালে ফরিদপুরের বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামের মো. উদ্দিন সরদার তার মা সূর্য বেগমের কাছে মাদক কেনার জন্য টাকা চান। তবে টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে কাঁচি দিয়ে মায়ের ওপর হামলা চালান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সূর্য বেগম (৫৫) লক্ষ্মীকোল গ্রামের লোকমান আলীর স্ত্রী। পরিবারের দাবি, মো. উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিলেট : এদিন সিলেটের কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল দেওয়া নিয়ে বিরোধের জেরে চালক শাহাব উদ্দিনের ওপর হামলা হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাব উদ্দিনের বাড়ি ওই উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে। কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোর : অভয়নগরের রামনগর গ্রামে নিজ বাড়ি থেকে আছিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আছিয়া ওই গ্রামের আবু দাউদ শেখের স্ত্রী। নিহতের মেয়ে পান্না বেগম জানান, সোমবার রাতে মা বাড়িতে একাই ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে উঁকি দিয়ে গলাকাটা লাশ দেখতে পান। তিনি বলেন, সকালে এসে দেখি খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। ঘরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা সব নিয়ে গেছে দুর্বৃত্তরা। অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কুড়িগ্রাম : সোমবার রংপুরের মাহিগঞ্জের মোকছেদ আলী বাচ্চু বেড়াতে আসেন কুড়িগ্রামের উলিপুরে পণ্ডিতপাড়ায় বড় ভাই একাব্বর আলীর বাড়িতে। সেদিন ঢাকা থেকে দাদা একাব্বরের বাড়িতে আসেন তার বড় ছেলে মিঠু মিয়ার ছেলে রাব্বি মিয়া। খাবার খেয়ে রাতে বাচ্চু ও রাব্বি একই কক্ষে ঘুমান। গভীর রাতে রাব্বির ডাকে উঠে একাব্বর তার ভাইয়ের গলাকাটা লাশ দেখতে পান। তখন রক্তমাখা ছুরি হাতে পালিয়ে যান রাব্বি। একাব্বর জানান, পরে তার ছেলে মিঠু তাকে জানিয়েছেন যে তার ছেলে রাব্বি মাদকাসক্ত। মাদকের কারণে তিনি এমনটা ঘটাতে পারেন।

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান, অভিযুক্ত চাচাতো নাতিকে গ্রেফতার করা হয়েছে। তার তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তবে এখনো হত্যার কারণ জানা যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভক্ষকের ভূমিকায় রক্ষকও মাদকের ভয়াল গ্রাসে রাজধানী

মাদকের ভয়াল গ্রাসে রাজধানী

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

পাখির কোলাহলে মুখর চলনবিল

পাখির কোলাহলে মুখর চলনবিল

ট্রাম্পকে নিয়ে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার ছক নেতানিয়াহুর

ট্রাম্পকে নিয়ে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার ছক নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম