Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ট্রাম্পকে নিয়ে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার ছক নেতানিয়াহুর

সৌদিতে হুথির হামলা তাইজে তীব্র লড়াই * সরকারি বাহিনীর নিহত সদস্য সংখ্যা বেড়ে ৫৮

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে ইরানে হামলা বন্ধ থাকলেও অচিরেই তা আবার যে শুরু হবে-সে বার্তা পাওয়া যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আবারও শক্তভাবে টেনে আনছে ইসরাইল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি সামরিক ও অর্থনৈতিক- উভয় দিক থেকে ইরানকে চাপে রাখছেন। অপরদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার নতুন প্রচেষ্টা নিয়ে রোববার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানি শাসনব্যবস্থা পুরোপুরি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের সঙ্গে আমি এ বিষয়ে বহুবার আলোচনা করেছি, রোববারও কথা হয়েছে।’ এ অবস্থায় সোমবার ইসরাইলে এক আকস্মিক সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান নিশ্চিত করেছেন, দক্ষিণ নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমান ঘাঁটিতে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্পিলম্যান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নেতানিয়াহু ও হেগসেথ ‘অঞ্চলের বিভিন্ন হুমকি’ এবং এসব হুমকির মোকাবিলায়- আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় দিক থেকেই-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছেন। হেগসেথের এ সফর নিয়ে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তাইজে সংঘাত তীব্র : লোহিত সাগরের তীরে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর তাইজে তীব্র লড়াই চলছে। শহরটি কার্যত অবরোধ করে রেখেছে হুথিরা। বেশ কয়েকটি অঞ্চল তারা দখলেও নিয়েছে। এ অবস্থায় সৌদি সমর্থিত সরকারি বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হুথির পালটা হামলায় অন্তত সরকারি বাহিনীর সাম্প্রতিক নিহত সেনার সংখ্যা ৫৮ তে পৌঁছেছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনের তাইজে সংঘাত বৃদ্ধি এবং জ্বালানি সংকটের কারণে ইউনিসেফের পানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এ ব্যবস্থার ওপর প্রায় ৩০ লাখ মানুষ নির্ভরশীল, যার মধ্যে অন্তত ১৬ লাখ শিশু। ইউনিসেফ বলছে, ‘ইয়েমেনের যেসব এলাকায় পানির তীব্র সংকট রয়েছে, তাইজ তার মধ্যে অন্যতম। বর্তমানে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের চাহিদার চাপে সেখানকার অতি প্রয়োজনীয় পরিষেবাগুলো নতুন করে সংকটের মুখে পড়েছে। সেপ্টেম্বর মাসে সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে তাইজে আশ্রয় নিয়েছেন, যা ইয়েমেনজুড়ে নতুন করে বাস্তুচ্যুত হওয়া মোট মানুষের অর্ধেকেরও বেশি। অনেকেই বারবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

সৌদিতে হামলা হুথির : সৌদি আরবের মূল ভূখণ্ডে হামলার কথা জানিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, গত দুই দিনে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অন্তত ছয়বার তারা সৌদি আরবে হামলা চালিয়েছে। তবে সৌদি সরকার বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদের বাইরে হুথির হামলা ঠেকাতে সক্ষম হয়।

সৌদিতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য : আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনের হুথিদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুক্তরাজ্য সেখানে যুদ্ধবিমান মোতায়েন করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টাইফুন যুদ্ধবিমানগুলো শুধু ‘প্রতিরক্ষামূলক ভূমিকা’ পালন করবে; ইরান-সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ চালাবে না। মন্ত্রণালয় আরও জানায়, ‘সৌদি আরবের শহরগুলো এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে আকাশপথে হামলার হাত থেকে রক্ষা করতে যুক্তরাজ্য তাদের ‘আরএএফ’ টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিরক্ষামূলক আকাশ-প্রতিরক্ষা অভিযান পরিচালনা করবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভক্ষকের ভূমিকায় রক্ষকও মাদকের ভয়াল গ্রাসে রাজধানী

মাদকের ভয়াল গ্রাসে রাজধানী

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

পাখির কোলাহলে মুখর চলনবিল

পাখির কোলাহলে মুখর চলনবিল

ট্রাম্পকে নিয়ে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার ছক নেতানিয়াহুর

ট্রাম্পকে নিয়ে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার ছক নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম