Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাষ্ট্রপতিপুত্রের এলাকায় থাকছে না নৌকা প্রতীক

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৭:১২ পিএম

রাষ্ট্রপতিপুত্রের এলাকায় থাকছে না নৌকা প্রতীক

Advertisement

রাষ্ট্রপতি আবদুল হামিদের পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক এমপির নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ জেলার হাওড় প্রধান অঞ্চলের  তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে পঞ্চম ধাপে অনুষ্ঠেয়  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক থাকছে না।

সারা দেশে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট হলেও এ তিন উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা প্রতীক থাকছে না। আর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এলাকার ভোটারদের মুখে মুখে আলোচনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।            

এ ঘটনার সুযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে যার মতো  স্বাধীনভাবে প্রার্থী হয়ে ব্যক্তি ইমেজ যাচাইয়ের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। এতে দলীয় অন্তর্দ্বন্দ্ব-কোন্দল ও সংঘাত-সহিংসতা কমে  আসবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এছাড়া সাধারণ ভোটাররাও বলছেন, দলীয় প্রতীক ছাড়া ভোট হলেই ভালো। এতে কলহ বিবাদ-সংঘাত অনেকটাই কমে আসবে। এমনকি প্রার্থী বেশি হলে ভোটাররা যোগ্য লোককে বেছে ভোট দেওয়ার সুযোগ পাবেন; ভোটাধিকারও প্রয়োগ করা যাবে নির্বিঘ্নে।

এ নিয়ে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস গণমাধ্যমকে বলেন,  এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। যারা আছে সবাই আওয়ামী লীগের। তাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এতে দলীয় লোকজনের জনপ্রিয়তা যাচাই সম্ভব হবে।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান শাহজাহান বলেন, হাওড়ের তিন উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। প্রার্থীরা সবাই আওয়ামী লীগের। দলীয় মনোনয়ন দেওয়া হলে নিজেদের মধ্যে মতানৈক্য ও বিরোধ দেখা দিত। তাই আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়নি।

পঞ্চম ধাপে এ তিনটি হাওড় উপজেলার মধ্যে আগামী ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার ৭টি ও অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা রয়েছে।

Advertisement

কিশোরগঞ্জ

Advertisement

আরও পড়ুন

খাসিকাণ্ডে অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

খাসিকাণ্ডে অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

৬ ছেলের পাকা ঘর, কারও কাছে ঠাঁই পাচ্ছিলেন না মা

৬ ছেলের পাকা ঘর, কারও কাছে ঠাঁই পাচ্ছিলেন না মা

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম