Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাওলানা না থাকায় মোনাজাত করলেন মন্ত্রী

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৭:০২ পিএম

মাওলানা না থাকায় মোনাজাত করলেন মন্ত্রী

Advertisement

সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার দুপুরের ওই উদ্বোধন শেষে অনুষ্ঠানে কোনো মাওলানা না থাকায় সবাইকে চমকে দিয়ে মন্ত্রী নিজেই মোনাজাত ধরেন।

মোনাজাতে মন্ত্রী বলেন— হে আল্লাহ সব অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তুমি মার্জনা করো, তারা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। তারা যাতে নিজের বুঝ বুঝতে পারে সেই ধারণক্ষমতা দাও। 

মোনাজাতে তিনি আরও বলেন— হে আল্লাহ পৃথিবীর সব মানুষকে তুমি ভালো রেখো, করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।

এ সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

মোনাজাত শেষে মন্ত্রী আলোচনা সভায় যোগদান করেন।

Advertisement

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মোনাজাত

Advertisement

আরও পড়ুন

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম